[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট: পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৪০=৪০
১. দেশকে ভালোবাসা ও দেশের জন্য কাজ করা হলো—
ক) জনসেবা খ) দায়িত্ব গ) ধর্মের অঙ্গ ঘ) নৈতিকতা
২. অতিথি ব্রাহ্মণরূপে এসেছিলেন—
ক) ধর্মদেব খ) বিষ্ণু গ) শিব ঘ) ইন্দ্র
৩. ঈশ্বরের সেবা করা হবে কীভাবে?
ক) দেবতা পূজার মাধ্যমে
খ) অতিথি সেবা করার মাধ্যমে
গ) সকল জীবের সেবার মাধ্যমে
ঘ) অবতার পূজার মাধ্যমে
৪. ধ্যান করলে মনের—
ক) স্থিরতা আসে খ) কষ্ট বাড়ে
গ) শান্তি নষ্ট হয় ঘ) সুখ কমে যায়
৫. ‘পরশু’ শব্দের অর্থ কোনটি?
ক) লাঙল খ) খড়্গ গ) চক্র ঘ) কুঠার
৬. ইন্দ্রিয় ও মনের সকল গুণের প্রকাশক নিচের কোনটি?
ক) শিব খ) দুর্গা গ) গণেশ ঘ) পরম ব্রহ্ম
৭. পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে—
ক) মেরে ফেলেছিল খ) আটকে রেখেছিল
গ) স্বর্গরাজ্য দখল করেছিল ঘ) শাস্তি দিয়েছিল
৮. জমির ধান কেটে নেওয়ার পর জমিতে যা দু-এক ছড়া পড়ে থাকে তা কুড়িয়ে নিয়ে খিদে মেটানোকে কী বলে?
ক) ব্যবসাবৃত্তি খ) কৃষিবৃত্তি গ) ভিক্ষাবৃত্তি ঘ) উঞ্ছবৃত্তি
৯. অতিথি ব্রাহ্মণের খুশি হওয়ার একমাত্র কারণ কী ছিল?
ক) অতিথি সেবা খ) জীবসেবা
গ) আদর-আপ্যায়ন ঘ) ধর্মপালন
১০. আমাদের মনের প্রফুল্লতার জন্য কি প্রয়োজন?
ক) উপাসনা খ) ভালো খাওয়া
গ) ওষুধ খাওয়া ঘ) ডাক্তারের উপদেশ পালন
১১. আমরা যখন একসঙ্গে বসে উপাসনা করি তখন তা হয়—
ক) সাকার উপাসনা খ) নিরাকার উপাসনা
গ) সমবেত উপাসনা ঘ) বৈষ্ণব উপাসনা
১২. সুজন বৈদিক যুগের প্রধান ধর্মীয় ক্রিয়া-কর্ম সম্পর্কে জানতে পারে—
ক) নামকীর্তন খ) যাগ-যজ্ঞ
গ) পূজা-পার্বণ ঘ) জীবসেবা
১৩. মহাপুরুষদের লক্ষ ও উদ্দেশ্য কোনটি?
ক) নিজের কল্যাণ খ) পরের কল্যাণ
গ) পরিবারের উন্নতি ঘ) আর্থিক সাফল্য
১৪. বৈদিক দেব-দেবীরা ছিলেন—
ক) রক্তিম খ) উজ্জ্বল গ) শক্তিতে ভরপুর ঘ) নিরাকার
১৫. বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে?
ক) ব্রাহ্মণ খ) উপনিষদ গ) আরণ্যক ঘ) সংহিতা
১৬. চিকিত্সাবিজ্ঞানের উত্পত্তিবিষয়ক গ্রন্থ কোনটি?
ক) অথর্ববেদ খ) সামবেদ গ) রামায়ণ ঘ) মহাভারত
১৭. ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) ধ্রুবলোক খ) তপলোক
গ) জ্ঞানলোক ঘ) ঊর্ধ্বলোক
১৮. বিনোদের কীর্তনের দল গঠন করার উদ্দেশ্য কী?
ক) মানুষের মাঝে ভক্তিভাব জাগ্রত করা
খ) অধিক রোজগারের আশা
গ) সমাজে তাঁর প্রতিষ্ঠিত হওয়া
ঘ) সমাজে তাঁর নাম ছড়ানো
১৯. ‘বেদান্তের ধর্মমত তাঁকে শাস্তি দেয়’—এখানে কার কথা বলা হয়েছে?
ক) স্যামুয়েল খ) স্বামী বিবেকানন্দ
গ) স্বামী প্রণবানন্দ ঘ) মার্গারেট
২০. ভারতকে ভগিনী নিবেদিতা কী হিসেবে গ্রহণ করেছিলেন?
ক) ভারতরত্ন খ) রত্নগর্ভা
গ) ধাত্রীদেবতা ঘ) পূর্ণদেবতা
২১. আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে কীভাবে উপকৃত হতে পারি?
ক) ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি
খ) অর্থসম্পদ লাভ করতে পারি
গ) স্বার্থ উদ্ধার হয় ঘ) সম্মান লাভ হয়
২২. নিখিল তার খেলনাটি ছোট ভাইকে দিবে বলে প্রতিজ্ঞা করল। কিন্তু পরে সে তা দিল না। এতে সে—
ক) বিশ্বাস ভঙ্গ করল খ) ভাইকে কষ্ট দিল
গ) ভাইকে বোকা বানাল ঘ) প্রতিজ্ঞা ভঙ্গ করল
২৩. দীপক তার কোনো শিক্ষকের সামনে গেলে তাঁকে প্রণাম করে। এর মধ্যদিয়ে কী প্রকাশ পায়?
ক) নম্রতা খ) শিষ্টাচার গ) ভক্তি ঘ) কর্তব্য
২৪. স্বরূপ জীবকে ঈশ্বরজ্ঞানে সেবা করে। তাঁর মধ্যে কোন গুণটি কাজ করে?
ক) চারিত্রিক গুণ খ) দৈহিক গুণ
গ) সামাজিক গুণ ঘ) নৈতিক গুণ
২৫. যোগব্যায়াম করলে মানুষ—
ক) ক্লান্ত হয় খ) দুর্বল হয়
গ) স্বাস্থ্যবান হয় ঘ) মোটা হয়
২৬. দশ অবতারের মধ্যে পঞ্চম অবতার কোনটি?
ক) মত্স্য খ) কূর্ম গ) বরাহ ঘ) বামন
২৭. সায়াহ্ন মানে কী?
ক) সকাল খ) দুপুর গ) সন্ধ্যা ঘ) রাত্রি
২৮. মৃত্যুর পর পাপীরা কোথায় যায়?
ক) স্বর্গে খ) দেবালয়ে গ) নরকে ঘ) অমৃতালয়ে
২৯. মায়ের কথায় ধ্রব কার স্মরণ নিয়েছেন?
ক) হরির খ) কৃষ্ণের গ) রামের ঘ) শিবের
৩০. পুরাণের রচয়িতা কে?
ক) ব্যাসদেব খ) কাশীরাম দাস
গ) বাল্মীকি মুনি ঘ) কশ্যপ মুনি
৩১. মৃত্যুর পর ধ্রুবের স্থান হলো কোথায়?
ক) তপলোকে খ) দেবলোকে
গ) ঊর্ধ্বলোকে ঘ) ধ্রুবলোকে
৩২. নিবেদিতার মৃত্যু হয় কোথায়?
ক) কলকাতায় খ) বেলুড়ে
গ) দক্ষিণেশ্বরে ঘ) দার্জিলিংয়ে
৩৩. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম নিচের কোনটি?
ক) বিলে খ) গৌতম গ) নারদ ঘ) বিনোদ
৩৪. অর্ধকুম্ভ মেলা বসে কোন মাসে?
ক) ফেব্রুয়ারি খ) জুলাই গ) জানুয়ারি ঘ) এপ্রিল
৩৫. সকল জীবের মধ্যে আত্মারূপে কে অবস্থান করেন?
ক) দেবতা খ) ঈশ্বর গ) বিষ্ণু ঘ) শিব
৩৬. নিজের মতে ঠিক থেকে অন্যের মতকেও মেনে নেওয়াকে কী বলে?
ক) শিষ্টাচার খ) আচার
গ) পরমতসহিষ্ণুতা ঘ) ভালোবাসা
৩৭. রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
ক) অর্জুন খ) ভীম গ) নকুল ঘ) সহদেব
৩৮. বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হতে পারছিলেন না কেন?
ক) সাধনার জন্য খ) পরোপকারের জন্য
গ) হিংসার জন্য ঘ) ত্যাগের জন্য
৩৯. বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে কী চেয়েছিলেন?
ক) ধনরত্ন খ) টাকাপয়সা গ) কামধেনু ঘ) সম্পত্তি
৪০. কুন্তী ব্রাহ্মণকে রাজি করিয়ে কাকে পাঠালেন বক রাক্ষসের কাছে?
ক) অর্জুনকে খ) ভীমকে গ) নকুলকে ঘ) সহদেবকে
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১×১০=১০
ক) ঈশ্বর জীবের মধ্যে — অবস্থান করেন।
খ) ব্রহ্মা — করেন।
গ) ঈশ্বর এ বিশ্বের — ।
ঘ) — শুনে বনের পশুরাও হিংসা ভুলে গেল।
ঙ) স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত আশ্রমের নাম —।
চ) এ কথা মেনে চললে পৃথিবী হবে —।
ছ) দেশের প্রতি ভালোবাসাকে বলে —।
জ) জীবের মধ্যে — ঈশ্বর বিরাজ করেন।
ঝ) পরিমিত আহার — জন্য উপকারী।
ঞ) সর্বাঙ্গাসন করলে সকল প্রকার — বিনাশ ঘটে।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০=১০
ক) গীতা কী?
খ) বেদসংহিতা কী?
গ) ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল?
ঘ) ঈশ্বর কোথায় অবস্থান করেন?
ঙ) দেশপ্রেম মানুষের মধ্যে কি সৃষ্টি করে?
চ) সাকার উপাসনা কাকে বলে?
ছ) সমবেত উপাসনা কীভাবে করতে হয়?
জ) ভালো কাজ কী? তার ফলে কী হয়?
ঝ) ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কী প্রতিষ্ঠিত হবে?
ঞ) যোগব্যায়াম কাকে বলে?
৪। ক, খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮=৪০
ক) কোন কারণে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে ধারণা দাও।
খ) উন্নত জন্মের জন্য আমাদের কেমন কর্ম করা উচিত বলে তুমি মনে করো।
গ) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—পাঠ্যবইয়ে উল্লিখিত কথাটি বিশ্লেষণ করো।
ঘ) শিষ্টাচার অনুশীলন করে আমরা কীভাবে উপকৃত হতে পারি বলে তুমি মনে করো।
ঙ) অহিংস কাকে বলে? বুঝিয়ে লেখো?
চ) আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব?
ছ) পরমতসহিষ্ণুতার গুরুত্ব ব্যাখ্যা করো।
জ) সকল ধর্মের মূল কথা কি? বুঝিয়ে লেখো?
ঝ) উপবাসের উপকারিতা কী?
ঞ) ঐতিহ্য বলতে কী বোঝো? হিন্দুধর্মীয় ঐতিহ্যের তিনটি উপাদানের পরিচয় দাও।