অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি অংশ-৬# অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর। ২৩বুনো জন্তুদের মধ্যে প্রচণ্ড শক্তিধর হচ্ছে গরিলা। আফ্রিকার গহিন অরণ্যে এদের বাস। বনের পশুদের মধ্যে গরিলাদের পরিবারজীবন খুবই সুন্দর। মা-বাবা ও সন্তানদের নিয়ে গরিলার সংসার। গাছের নরম পাতা আর ফলমূল গরিলার প্রিয় খাদ্য। এরা খুব শান্ত স্বভাবের প্রাণী।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. বুনো জন্তুদের মধ্যে গরিলা কী?খ. এদের বসবাস কোথায়? গ. বনের জন্তুদের মধ্যে গরিলাদের কোনটি খুবই সুন্দর।ঘ. কাদের নিয়ে গরিলাদের সংসার।ঙ. গরিলার প্রিয় খাদ্য কী?২৪নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. জসীম বাজারে কাদের সামনে পড়ে যায়?খ. পাকিস্তানি মিলিটারিরা বাজারের দোকান আর ঘরবাড়ি কী করে?গ. জসীমের বুকে কী লেগেছিল?ঘ. জসীম কোথায় মুখ থুবড়ে পড়ে থাকে?ঙ. জসীমের শরীর কিসে মাখামাখি হয়ে যায়?২৫বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সৈনিক। তার জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের যেসব সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের অন্যতম।উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো:ক. একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সৈনিক কে?খ. মোস্তফা কামালের জন্ম কত সালের কত তারিখে?গ. তাঁর জন্মস্থানের নাম কী?ঘ. তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে কত বছর বয়সে যোগ দেন?ঙ. তিনি ১৯৭১ সালে কীভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন?