নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজি, আইন, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ শতাধিক নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাসেম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী। সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ হাসেম এবং রেহানা রহমান। বিজ্ঞপ্তি।