নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে স্প্রিং ২০১৭ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। চারটি অনুষদের ১৬টি বিভাগে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট কোর্সের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ৬৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি