প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট (এনএসইউ-সিআই) বিশ্বের সেরা কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৩২টি দেশের ৫০০টির বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ১০০০ কনফুসিয়াস সেন্টারের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট এ বছর সেরা নির্বাচিত হয়েছে। সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ১১তম কনফুসিয়াস ইনস্টিটিউট সম্মেলনে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম পদক গ্রহণ করেন। বিশ্বব্যাপী চীনা ভাষা এবং সংস্কৃতি প্রচার ও অন্যান্য দেশের সঙ্গে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট পরিচালিত হয়। বিজ্ঞপ্তি