নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগ এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল যৌথভাবে ৩ আগস্ট দিনব্যাপী ‘সফল গবেষণাগার প্রতিষ্ঠা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল একাডেমিক ক্ষেত্রে গবেষণার বিভিন্ন দিক বিশেষত, কলা ও সমাজবিজ্ঞানে উচ্চতর গবেষণার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উন্নতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান শরীফউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য আতিকুল ইসলাম, ডিন অধ্যাপক আবদুর রব খান, ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের ডিরেক্টর নাজমুন নাহার। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের ফেলো মিনহাজ মাহমুদ। বিজ্ঞপ্তি