নর্থ সাউথে গ্লোবাল হেলথ ইনস্টিটিউট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমসাময়িক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চালু হলো গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (জিএইচআই)। বায়োমেডিকেল বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের অধ্যাপক রিতা কলওয়েল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্প্রতি এই জিএইচআইয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান এম এ কাশেম, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক জিইউ আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।