প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনিভার্সিটিতে সম্প্রতি নবীন শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়টিতে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) অধীনে এ কর্মশালা হয়। কর্মশালায় ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, কোয়ালিটি অ্যাশিউরেন্স বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক এম শামসুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।