নর্দান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ফ্রি ডাটা ও ছাড়ে ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে ক্লাসের সুবিধার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ ছাড়ে ১ হাজার ৫০০টি ল্যাপটপ দেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত ৯ই জুলাই নর্দান ইউনিভার্সিটি ডিজিটাল ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সামার ২০২০ সেমিস্টারে ভর্তি ফিতে ৫০ ভাগ ছাড়সহ অতিরিক্ত ২০% টিউশন ফি ছাড়ে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া চলছে। এ ছাড়াও মেধাভিত্তিক ১০%-১০০% স্কলারশিপ রয়েছে। অধ্যয়নরত প্রায় ১০ হাজার শিক্ষার্থীও কোভিড ১৯ বিবেচনায় সামার সেমিস্টারে ১৫% অতিরিক্ত স্কলারশিপ পাচ্ছে। খবর বিজ্ঞপ্তির।