নর্দান ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) শরৎকালীন সেমিস্টার ২০১৫তে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর এ ডব্লিউ এম আবদুল হক এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের অ্যাসোসিয়েট ডিন ও একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর খন্দকার সাফায়াত হোসেন। বিজ্ঞপ্তি।