প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা গত শনিবার বিশ্ববিদ্যালয়টির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিন্ডিকেট সদস্য মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অজিত কুমার মজুমদার এবং সিন্ডিকেটের মনোনীত শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি