সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: অনুমোদন সূত্রে নাগরিক হতে হলে সাধারণত কয়টি শর্ত মান্য করতে হয়? উত্তর: ছয়টি।প্রশ্ন: একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে? উত্তর: সামাজিক অধিকার। প্রশ্ন: বিদেশিরা রাষ্ট্রের কোন ধরনের বাসিন্দা? উত্তর: অস্থায়ী। প্রশ্ন: অধিকার প্রথমত কত প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি? উত্তর: রাষ্ট্রকে রক্ষা করা।প্রশ্ন: কর প্রদান করা নাগরিকের কী ধরনের কর্তব্য? উত্তর: অবশ্য কর্তব্য।প্রশ্ন: সুনাগরিক হওয়ার পথে প্রধান অন্তরায় কোনটি? উত্তর: নির্লিপ্ততা।প্রশ্ন: লর্ড ব্রাইস সুনাগরিকের কয়টি গুণের কথা বলেছেন? উত্তর: তিনটি।প্রশ্ন: নাগরিকতার ক্ষেত্রে ফ্রান্স কোন নীতি অনুসরণ করে? উত্তর: জন্মনীতি।প্রশ্ন: বাংলাদেশ নাগরিকতা প্রদানের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে?উত্তর: জন্মনীতি ও জন্মস্থান নীতি।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: নাগরিকতাকে নাগরিকের মর্যাদা বলা হয় কেন?উত্তর: রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাই হচ্ছে নাগরিক। এটি হলো ব্যক্তির পরিচয়। যেমন, বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক প্রভৃতি। আর নাগরিকতা হচ্ছে একজন ব্যক্তির মর্যাদা। নাগরিকের যথাযথ নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে তার নাগরিকতার মর্যাদা বৃদ্ধি পায়। প্রশ্ন: নাগরিক ও বিদেশির মধ্যকার ব্যবধান কী?উত্তর: বিদেশি নাগরিক রাষ্ট্রের সকল অধিকার ভোগ করতে পারে না। তারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে। কিন্তু রাজনৈতিক কোনো অধিকার ভোগ করতে পারে না। অনেক সময় বিদেশিদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। অন্যদিকে নাগরিকদেরকে চলাফেরায় অবাধ স্বাধীনতা দেওয়া হয়। এভাবে একজন নাগরিক বিদেশি থেকে আলাদা হিসেবে পরিগণিত হয়।প্রশ্ন: নির্লিপ্ততা সুনাগরিক হওয়ার পথে প্রধান অন্তরায়—ব্যাখ্যা করো।উত্তর: নির্লিপ্ততা নাগরিককে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে উদাসীন করে তোলে। শিক্ষার অভাব, অলস স্বভাব এবং রাষ্ট্রের বৃহদায়তনের কারণে মানুষ নির্লিপ্ত হতে পারে। নির্লিপ্ততা এমন একটি বিষয় যা নাগরিককে শুধু উদ্যমহীন ও উদাসীন করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা করতে শেখায়। এ জন্য বলা যায়, নির্লিপ্ততা সুনাগরিকতার প্রধান অন্তরায়।প্রশ্ন: দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝো?উত্তর: কোনো ব্যক্তির একসঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিক হওয়াকে দ্বৈত নাগরিকতা বলে। জন্মনীতি ও জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা দেখা দেয়। অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: গণতান্ত্রিক রাষ্ট্রে কে সরকার গঠন করে? উত্তর: জনগণ।প্রশ্ন: উইলোবি রাষ্ট্রের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন? উত্তর: তিনটি। প্রশ্ন: অর্থনৈতিক ভিত্তি অনুযায়ী সরকারের ভাগ দুটি কী কী?উত্তর: পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সরকার।প্রশ্ন: সার্বভৌমত্বের ভিত্তিতে সরকার কয় প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: গণতন্ত্র কত প্রকার? উত্তর: দুই।প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা চালু আছে? উত্তর: সংসদীয়।