নাটোর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি
নাটোর জেলা পরিষদ ২০০৯-১০ অর্থবছরে উচ্চমাধ্যমিক/স্নাতক/সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নাটোর জেলার স্থায়ী বাসিন্দা দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক অনুদান/বৃত্তি প্রদানের লক্ষ্যে নিচের শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করেছে।শর্তাবলী: যোগ্যতা: আবেদনকারীকে ২০০৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৫.০০, বাণিজ্য বিভাগে ৪.৭৫ ও মানবিক বিভাগে ৪.৫০ জিপিএ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৪.৫০, বাণিজ্য বিভাগে ৪.২৫ ও মানবিক বিভাগে ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।# মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীর সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।# নির্ধারিত ছকে অথবা ফটোকপি করে ছকের নমুনা অনুযায়ী ছক প্রস্তুত করে আবেদনপত্র ২০ জানুয়ারি/২০১০ সালের মধ্যে নাটোর জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।# সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে নিজ হাতে ছক পূরণ করে নিজে স্বাক্ষর করতে হবে। তথ্যাদি ভুল প্রমাণিত হলে/স্বাক্ষরে/লেখায় গরমিল হলে বৃত্তি প্রদান করা হবে না।# আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের/বিভাগীয় প্রধানের সুপারিশ/মতামত থাকতে হবে।# নাটোর জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার সপক্ষে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। মেধার সঙ্গে আর্থিক অসচ্ছলতাকে প্রাধান্য দেওয়া হবে।# আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি এবং সদ্য তোলা এক কপি পিপি সাইজের ছবি অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।প্রয়োজনে বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ কার্যালয়, নাটোর থেকে জানা যাবে।ঠিকানা: জিয়াউল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর।