নাম ও উদ্ধৃতি সঠিকভাবে লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকাঅর্থনীতি বিষয়ে ভালো নম্বর পেতে হলে যেসব বিষয়ে লক্ষ রাখা প্রয়োজন, সেগুলো নিচে আলোচনা করা হলো।# প্রথমে তত্ত্বীয় অংশের উত্তর ও পরে বাংলাদেশ অংশের প্রশ্নের উত্তর দেওয়া ভালো। মনে রাখবে, তোমার যে বিভাগের প্রশ্নের উত্তর ভালো জানা আছে, সে বিভাগই আগে লিখবে। তত্ত্বীয় অংশের ‘ক’ বিভাগের দুটি প্রশ্নের উত্তর ভালোভাবে শেখা থাকলে প্রথমে ‘ক’ বিভাগের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে উত্তরের প্রাসঙ্গিকতা অবশ্যই মনে রাখবে।রচনামূলক অংশ: কোনো বিষয়ের কাকে বলে? লেখার ক্ষেত্রে সাধারণভাবে/অর্থনীতিতে কাকে বলে, অর্থনীতিবিদের উক্তি, উদাহরণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে শর্ত দিতে হবে। কোনো বিষয়কে সূচি, চিত্রের সাহায্যে উপস্থাপন করা সম্ভব হলে অবশ্যই সূচি/চিত্র ব্যবহার করতে হবে। প্রয়োজনে অবশ্যই উদাহরণ দেবে।অর্থনীতির বিধি লেখার ক্ষেত্রে বিধিটির সংজ্ঞা (উক্তিসহ) অনুমিত শর্ত, তালিকা ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা, সমালোচনা লিখতে হবে। সংক্ষিপ্তভাবে একটি উদাহরণ দিয়ে বের করে দেখালে ভালো হয়। বর্ণনামূলক প্রশ্ন পয়েন্ট করে লেখা ভালো। কোনো বিষয় পয়েন্ট করা সম্ভব না হলে ছোট ছোট প্যারা করে লেখতে হবে। পার্থক্য ছক অথবা পয়েন্ট করে লেখা যায়। প্রয়োজনীয় চিত্র ও উদাহরণ দিতে হবে।বাংলাদেশ অংশ: প্রাসঙ্গিক ভূমিকা, উপসংহারসহ উত্তর পয়েন্ট আকারে উপস্থাপন করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ছোট প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যসহ বিষয়টি সংক্ষিপ্ত আকারে পয়েন্ট অথবা প্যারা করে লিখতে হবে।যা মনে রাখবে: ১. অর্থনীতিবিদদের নাম এবং তাদের দেওয়া মতামত অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে। কখনো কোনো অর্থনীতিবিদের নাম ভুলে গেলে ‘জনৈক অর্থনীতিবিদের মতে’— এভাবে লিখতে পারো। ২. বিভিন্ন চার্ট (যোগানবিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উত্পাদন ও উপযোগবিধি)-এর নির্ভুল প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৩. বাংলাদেশবিষয়ক প্রশ্নের উত্তরে অবশ্যই সঠিকভাবে তথ্যগুলো উপস্থাপন করতে হবে।দরকারি পরামর্শ: ১. অর্থনীতিবিদদের নাম ইংরেজিতে লিখতে গিয়ে ভুল করার চেয়ে বাংলাতেই সঠিক বানানে লেখা ভালো। ২. মাথাপিছু আয়, শিক্ষার হার, মানুষের সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার অবশ্যই ঠিকমতো লিখবে। ৩. অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা অধ্যায়ের উপযোগ সূচি, প্রান্তিক উপযোগ, চাহিদা রেখাসহ বিভিন্ন চিত্র ও তথ্যের উপস্থাপনা সঠিকভাবে করতে হবে।