নার্সিং কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী নার্সিং কলেজগুলোতে (সাবেক নার্সিং ইনস্টিটিউট) ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে।আবেদনের ন্যূনতম যোগ্যতা: ১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।২. যাঁরা বিজ্ঞান বিভাগে জীববিদ্যায় পাসসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে পাস করেছেন, তাঁরাই কেবল আবেদন করতে পারবেন। ৩. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৬.০০ থাকতে হবে। কোনো অবস্থাতেই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০-এর নিচে গ্রহণযোগ্য হবে না। ৪. প্রার্থীকে অবিবাহিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।ভর্তিপ্রক্রিয়া: ১. কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসআই ফরমের মাধ্যমে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) পদ্ধতিতে কম্পিউটারের সাহায্যে প্রার্থী নির্বাচন বা ফলাফল তৈরি করা হবে এবং নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হবে:(ক) এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) এবং (চতুর্থ বিষয়সহ)। (খ) চতুর্থ বিষয়সহ ও বাদে এইচএসসি পরীক্ষার জিপিএ।(গ) এইচএসসি পরীক্ষায় ইংরেজি ও জীববিদ্যা, পদার্থবিজ্ঞান ও রসায়নবিদ্যায় প্রাপ্ত জপিএসমূহ। (ঘ) পাসের বছর (ঙ) রেজিস্ট্রেশন নম্বর।আসন: চারটি নার্সিং কলেজের প্রতিটিতে ১০০ জন করে সর্বমোট ৪০০ ছাত্রছাত্রী ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মোট ছয়টি আসন সংরক্ষিত আছে। প্রথমে মোট আসনসংখ্যার ৬০ শতাংশ জাতীয় মেধা কোটায় ভর্তি করে অবশিষ্ট আসনে জেলা কোটা ভিত্তিতে ভর্তি করা হবে। উল্লিখিত মোট আসনসংখ্যার অনধিক ১০ শতাংশ আসন পুরুষপ্রার্থী কর্তৃক পূরণ করা হবে।ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমাভর্তির আবেদনপত্র ৩০ টাকা এবং সেন্টার ফি ৪০০ টাকাসহ মোট ৪৩০ টাকা (অফেরতযোগ্য) নগদ পরিশোধ সাপেক্ষে নার্সিং কলেজ থেকে ফরম সংগ্রহ করা যাবে এবং সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ: ১৫ ডিসেম্বর থেকে নার্সিং কলেজগুলোর অধ্যক্ষের দপ্তরে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। ভর্তির আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে একই কলেজে ৭ জানুয়ারি ২০১০ তারিখ অফিস চলাকালে জমা দেওয়া যাবে।প্রয়োজনীয় কাগজপত্র: ১. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি। ২. এসএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্রের সত্যায়িত কপি। ৩. জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্রের ফটোকপি। ৪. সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন চার কপি সত্যায়িত ছবি। ৫. মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি।জরুরি তথ্য: নির্বাচিত প্রার্থীর প্রাপ্ত মোট জিপিএর ভিত্তিতে অর্জিত মেধাস্থান বা মেধা অবস্থান ও প্রার্থীর দেওয়া কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থীর কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে, তা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হবে। কাগজপত্র বা ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি ও প্রতিষ্ঠানের নাম স্পষ্ট অক্ষরে থাকতে হবে। অসম্পূর্ণ ও ভুল তথ্যসংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির জন্য উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পরে কোনো ভুল তথ্য পাওয়া গেলে এর ফলাফল বাতিল করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোর্সে ভর্তি হওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত চিকিত্সক দিয়ে প্রার্থীর নিজ খরচে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কোর্স শেষে চাকরির কোনো নিশ্চয়তা দেওয়া হবে না।