নার্সিং কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তরের অধীনে বিএসসি ইন নার্সিং ও বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুই বছরের এই কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে আগামী ২ জুনের মধ্যে। তবে আবেদনপত্র ৯ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে। কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা; বগুড়া নার্সিং কলেজ ও ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম—এই তিনটি কলেজের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতিটি কলেজে আসনসংখ্যা ১২৫টি করে। প্রার্থীরা যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তাকে সেই কলেজ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং একই কলেজে আবেদনপত্র জমা দিতে হবে। এই কোর্সে দেশি-বিদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ১২ জুনের মধ্যে সংগ্রহ করবেন। ২৪ জুন এই কোর্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ হবে ২৯ জুন। ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ১২ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। আর ২৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই কোর্স সম্পর্কে আরও তথ্য বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।