জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বায়োগ্যাস কী?উত্তর: গোবর, মলমূত্র, পাতা, খড়কুটা প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে একধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে এর গাজন-প্রক্রিয়া ঘটনের মাধ্যমে বর্ণহীন ও দাহ্য গ্যাস—যার ৫০-৭০ শতাংশ মিথেন—উত্পন্ন হয়। এই গ্যাসকে বায়োগ্যাস বলে। রান্নাবান্নাসহ বিভিন্ন কাজে বায়োগ্যাস ব্যবহার করা যায়।অনুধাবনমূলকপ্রশ্ন: পারমাণবিক চুল্লিতে বোরন দণ্ড কেন ব্যবহার করা হয়?উত্তর: নিউক্লিয় চেইন বা শৃঙ্খল বিক্রিয়াকে যে যন্ত্রে নিয়ন্ত্রণ করা হয় তার নাম নিউক্লিয় রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি। এই চুল্লিতে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক হিসেবে ক্যাডমিয়াম বা বোরনের দণ্ড ব্যবহূত হয় বা নিউট্রনকে শোষণ করে বিক্রিয়া মন্দীভূত করে।প্রশ্ন: নিউক্লিয় চুল্লিতে মন্থরক ব্যবহার করা হয় কেন?উত্তর: নিউক্লিয় চুল্লিতে ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে ফিশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উত্পাদন করা হয়। পরীক্ষা করে দেখা গেছে, দ্রুতগতির নিউট্রনের চেয়ে ধীরগতির নিউট্রনের সাহায্যে ইউরেনিয়াম-২৩৫-এর ফিশন বা বিভাজন ঘটার সম্ভাবনা বেশি। যে গ্রাফাইট দিয়ে নিউক্লিয় চুল্লির মজ্জা গঠিত হয় তাকে মন্থরক বলে। মন্থরকের মধ্যে ফিশন পদার্থ ইউরেনিয়াম-২৩৫ প্রবেশ করানো থাকে। দ্রুতগতির নিউট্রন ইউরেনিয়াম-২৩৫-কে আঘাত করার পূর্বে মন্থরক দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত কম গতিতে ইউরেনিয়াম-২৩৫-এর ফিশন বা বিভাজন ঘটায়। কাজেই উচ্চগতির নিউট্রনকে ধীরগতি করার জন্য নিউক্লিয় চুল্লিতে মন্থরক ব্যবহার করা হয়।প্রশ্ন: শক্তি সংকট বলতে কী বোঝো?উত্তর: জীবনের ভিত্তি হচ্চে শক্তি। মানবসভ্যতার অগ্রযাত্রার মূলে রয়েছে শক্তির ব্যবহার। পৃথিবীর শক্তিভান্ডারে শক্তি সীমিত। উন্নতির জন্য নব নব প্রযুক্তির শিল্প স্থাপনা, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি ও উন্নত জীবনধারণের জন্য দিন দিন শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় শক্তির অভাব ঘটছে। একেই শক্তির সংকট বলে।