নিউক্লিয়ার মেডিসিনে এমফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড আল্ট্রাসাউন্ডে ‘নিউক্লিয়ার মেডিসিনে’ এমফিল কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১১ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে। ৫০০ টাকা দিয়ে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড আল্ট্রাসাউন্ডের নামে পূবালী ব্যাংকের শাহবাগ শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। শুধু রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েটরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের মেয়াদ দুই বছর। ৩০ জুন ২০১০ তারিখকে সর্বশেষ বয়সসীমা ধরে ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।এই কোর্সে ভর্তির জন্য ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা অবশ্যই পরীক্ষার আগের দিন প্রবেশপত্র সংগ্রহ করবেন। ভর্তিসম্পর্কিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকে।যোগাযোগ: পরমাণু চিকিত্সা এবং আল্ট্রাসাউন্ড ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ৮-১১ তলা, ব্লক-ডি, বিএসএমএমইউ চত্বর, রমনা, ঢাকা। ফোন: ০২-৯৬৭৫৪৮৭ ই-মেইল: [email protected]