নিউজিল্যান্ডে কমনওয়েলথ বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড কমনওয়েলথ বৃত্তি ২০১১-এর অধীনে ডক্টরাল ডিগ্রির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। প্রার্থীর চার বছরের গ্রাজুয়েট ডিগ্রি অথবা তিন বছরের অনার্স ও এক বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের লেখাপড়ার একটি ক্ষেত্র উল্লেখ করতে হবে। ক্ষেত্রগুলো হলো—সাসটেইনেবল রুরাল লাইভলিহুড, এডুকেশন, প্রাইমারি হেলথ, গভর্নেন্স, ট্রেন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, কনফ্লিক্ট প্রিভেনশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, বায়ো সিকিউরিটি, ফুড সেফটি, ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং এগ্রি বিজনেস ডেভেলপমেন্ট। যেকোনো প্রার্থী শুধু একটি ক্ষেত্রের জন্য আবেদন করতে পারবেন। অনার্স পর্যায়ে প্রথম শ্রেণীর একটি ডিগ্রি (জিপিএ-৩, ৪-এর মধ্যে অথবা জিপিএ ৪, ৫-এর মধ্যে) অথবা পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে প্রথম শ্রেণীর একটি ডিগ্রি (জিপিএ-৩, ৪-এর মধ্যে অথবা জিপিএ ৪, ৫-এর মধ্যে) এবং প্রাসঙ্গিক একটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সর্বমোট দুটি বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির জন্য আবেদনপত্র ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করতে হবে। আবেদনের প্রক্রিয়া ইংরেজি মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের শিরোনাম হবে—Newzealand Commonwealth Scholarship 2010 For Doctoral Degree. আপনি কোন বিষয়ে লেখাপড়া করতে চান, প্রার্থীর নাম, বাবার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা (টেলিফোন নম্বরসহ), স্থায়ী ঠিকানা, জন্মতারিখ এবং ৩০ এপ্রিল ২০১০ তারিখে প্রার্থীর বয়স, যেসব প্রার্থী চাকরিরত আছেন তাঁদের পদবি, চাকরিতে যোগদানের তারিখ, চাকরিরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানাসহ প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী যদি কোনো বৃত্তির জন্য প্রাথমিক বা চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে থাকেন তার বিস্তারিত, প্রার্থীর বিভিন্ন পরীক্ষার ফলের সঙ্গে পরীক্ষার নাম (এসএসসি, এইচএসসি, ব্যাচেলর অনার্স ও কোর্সের মেয়াদ, মাস্টার্স এবং অন্যান্য প্রাসঙ্গিক পরীক্ষা) কোন শাখা বা বিভাগ থেকে, পাসের সেশন, বিভাগ/জিপিএ, পরীক্ষার মোট নম্বর বা জিপিএ, প্রাপ্তনম্বর/সিজিপিএ, শতকরা হার উল্লেখ করতে হবে। যদি TOEFL, GRE, IELTS, GMAT পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন এর পাসের তারিখ, প্রার্থীর কোনো প্রবন্ধ যদি কোনো স্বীকৃত সাময়িকীতে প্রকাশিত হয়ে থাকে তার যেকোনো একটির শিরোনাম, জার্নালের নাম, জাতীয়, আন্তর্জাতিক ও প্রকাশের স্থান, কত শব্দের মন্তব্য দিতে হবে। সর্বশেষ প্রার্থী তাঁর স্বহস্তে স্বাক্ষর করবেন এবং তারিখ উল্লেখ করবেন। আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ৪০ বছরের নিচে হতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ে স্বল্পসংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আবেদনপত্রের এক কপি উপরোল্লিখিত ধরন অনুযায়ী পূরণ করে জমা দিতে হবে—সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ, আগারগাঁও ঢাকা-১২০৭। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১০। খামের ওপর বৃত্তির নাম ও লেখাপড়ার বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার পাসের সনদপত্র, নম্বরপত্রের সত্যায়িত কপি, TOEFL, IELTS, GMAT, GRE ইত্যাদির নম্বরপত্র (যেকোনো একটির) এবং এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। নিজ ঠিকানাসংবলিত খাম (৯.৫–৪.৫ সাইজের), দুই টাকার স্ট্যাম্পসহ একটি ফিরতি খাম জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা।