বাক্য রচনা অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা ভাষণ মহানবী (সা.) সাহাবিদের উদ্দেশে ভাষণ দিলেন।বান্দা আমরা আল্লাহ তাআলার বান্দা।ক্রীতদাস আগে আরব দেশে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল।আমির হারুন-অর-রশিদ বাগদাদের আমির ছিলেন।এবাদত ইসলাম ধর্মাবলম্বীরা এক আল্লাহ তাআলার এবাদত করে।রাসূল হজরত মুহম্মদ (সা.) সর্বশেষ রাসূল ছিলেন।হিজরি ৬২২ খ্রিষ্টাব্দে হজরত মুহম্মদ (সা.) আল্লাহ তাআলার আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একে বলা হয় হিজরত। তিনি যেদিন মক্কা ছেড়ে যান, সেদিন থেকে আরবি সাল গণনা করা হয়। আরবি সালকে ‘হিজরি’ বলা হয়। শব্দ বাক্য রচনা কাবা শরিফ আর্থিকভাবে সচ্ছল মুসলমানেরা পবিত্র হজ পালন করতে সেখানে যান। হজ পালনের সময় কাবা শরীফের চারদিকে ঘুরতে হয়।জিলকদ আরবি বছরের একটি মাসের নাম।ধার্মিক হারুন-অর-রশিদ ধার্মিক ছিলেন।সর্বজীবে সর্বজীবে দয়া করা মানুষের কর্তব্য।সতত সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।আরোগী তার অটুট স্বাস্থ্য দেখলেই বোঝা যায় সে আরোগী।বিজ্ঞ বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো। শব্দ বাক্য রচনা হিতাহিত হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ কথায় আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ নিজ বোধ ও বিবেচনা দিয়ে আমাদের কাজ করতে হবে।সাধু সাধু ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে।জেলে জেলেরা মাছ বেচে সংসার চালায়।কায়ক্লেশে শ্রমিকেরা কায়ক্লেশে জীবন যাপন করে।গুজরান সে খুব কষ্টে দিন গুজরান করে।মর্জি মর্জি হলে এখন তুমি গান গাইতে পারো।জালা জালার মধ্যে দৈত্যটি বন্দী ছিল।অনাহার লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায়।গোস্তাকি শিক্ষক বললেন, ‘তুমি গোস্তাকি করেছ, মাফ চাও।’নসিব আমার নসিব ভালো।বদনসিব বদনসিব ছেলেটির পরীক্ষার আগের রাতে জ্বর হলো।শ্বেত তাজমহল শ্বেতপাথর দ্বারা নির্মিত।আস্থা রহিমের ওপর সবার আস্থা আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল