গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-১ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে জ্ঞান ও অনুধাবনমূলক ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয়। যার মোট নম্বর ১৮। এ জন্যনিচের গুরুত্বপূর্ণসংজ্ঞাগুলো দেওয়া হলো।অধ্যায়-১ ব্যবসা: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের লক্ষ্যে যে লেনদেন সমন্বয়ের কাজে ব্যাপৃত থাকে তাকেই ব্যবসা বলে। পর্যায়িতকরণ: পণ্যকে তার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে বলে পর্যায়িতকরণ। প্রমিতকরণ: পণ্যের মান নির্দিষ্টকরণকে বলে প্রমিতকরণ। প্রজননশিল্প: প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্পের বিস্তার ঘটে তাকে প্রজননশিল্প বলে। বাণিজ্য: মুনাফা অর্জনের লক্ষ্যে ক্রেতা বা ভোক্তার কাছে কোনো কিছুর বিনিময়ে পণ্য বা সেবা বণ্টনের প্রক্রিয়াকে বলে বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য: দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে পণ্যদ্রব্যের বিনিময় বা ক্রয়-বিক্রয়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। পাইকারি ব্যবসা: উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্যসম্ভার ক্রয় করে সেগুলোকে ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার প্রক্রিয়াকে পাইকারি ব্যবসা বলে। বৈদেশিক বাণিজ্য: ভিন্ন ভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্যের আদান-প্রদানকে বৈদেশিক বাণিজ্য বলে। আমদানি বাণিজ্য: যখন এক দেশ অন্য দেশ থেকে পণ্য বা সেবা আনয়ন করে তখন এটি হয় দেশের প্রথম আমদানি বাণিজ্য। পুনঃরপ্তানি বাণিজ্য: যখন কোনো দেশ বিদেশ থেকে আমদানি করা পণ্য অন্য কোনো তৃতীয় দেশে প্রেরণ করে, তখন তা হয় পুনঃরপ্তানি বাণিজ্য।অধ্যায়-২ ব্যবসায়িক পরিবেশ: ব্যবসায়ের সেসব বহিঃপারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়, যেগুলো ব্যবসায় বা ফার্মের প্রবর্তন ও কার্যকারিতাকে প্রভাবিত করে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশ: জনগণের অভাব মোচনের উপকরণাদি সরবরাহের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ সংগ্রহকরণ, উৎপাদন ও বণ্টনের প্রচেষ্টায় অবিরত নিযুক্ত থেকে মানুষ যে পরিবেশ সৃষ্টি করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।অধ্যায়-৩ আত্মকর্মসংস্থান: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। ব্যবসায় উদ্যোগ: একটি সংগঠন স্থাপনের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে। উদ্যোক্তা: একটি সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে।অধ্যায়-৪ ব্যবসায় সংগঠন: একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে ব্যবসায় সংগঠন বলে। এই সংগঠন কোনো ব্যবসায়ে নিয়োজিত থাকলে তাকে ব্যবসায় সংগঠন বলে। এক মালিকানা ব্যবসায়: যে ব্যবসায় এক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত তাকে এক মালিকানা ব্যবসায় বলে। অংশীদারি সংগঠন: মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো বৈধ ব্যবসায় স্থাপন করে, তখন তাকে অংশীদারি সংগঠন বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল