নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর আলোচনা করা হলো।অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘উদ্যোগ’ বিষয়টি ক্যানটিলন সর্বপ্রথম কোন শাস্ত্রে প্রয়োগ করেন?উত্তর: অর্থনীতিতে।প্রশ্ন: যিনি শিল্পের ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি নেন তাকে কী বলে?উত্তর: শিল্পোদ্যোক্তা।প্রশ্ন: ক্যানটিলন -এর দেওয়া উদ্যোক্তার সংজ্ঞাটি কী?ক্যানটিলন-এর উদ্যোক্তার সংজ্ঞা: ‘উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি, যিনি পণ্য উৎপাদনের লক্ষ্যে নির্দিষ্ট মূল্যে উপকরণসমূহ সংগ্রহ করেন এবং সেগুলো সমন্বয়ের মাধ্যমে পণ্য প্রস্তুত করেন, যার বিক্রয়মূল্য অনিশ্চিত।’প্রশ্ন: শিল্পোদ্যোক্তা সম্পর্কে জে বি সে-এর সংজ্ঞাটি উল্লেখ করো। উত্তর: শিল্পোদ্যোক্তা সম্পর্কে জে বি সে-এর সংজ্ঞা: ‘শিল্পোদ্যোক্তা হলেন অর্থনৈতিক প্রতিনিধি, যিনি উৎপাদনের সব উপাদান যেমন—শ্রমিক, মূলধন ও ভূমি একত্র করেন। উৎপাদিত পণ্যের মূল্য তিনি এমনভাবে নির্ধারণ করেন, যার ফলে উপকরণগুলোর ব্যবহার এবং পুঁজির পুনর্গঠন নিশ্চিত হয় এবং শ্রমের মজুরি, পুঁজির সুদ, ট্যাক্স পরিশোধ করা যায় এবং তার প্রত্যাশিত মুনাফার ব্যবস্থা হয়।’প্রশ্ন: জোসেফ এ সুমপিটার প্রদত্ত উদ্যোক্তার সংজ্ঞা দাও। উত্তর: জোসেফ এ সুমপিটার-এর সংজ্ঞাটি হলো: ‘উদ্যোক্তা এমন একজন ব্যক্তি, যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দিয়ে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং উন্নয়নে গতিশীলতার সঞ্চার করেন।’প্রশ্ন: কে ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন?উত্তর: উদ্যোক্তা ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন।প্রশ্ন: জুবের আলী কে ছিলেন?উত্তর: জুবের আলী বাংলাদেশের একজন সফল শিল্পোদ্যোক্তা। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি নতুন নতুন ব্যবসায় স্থাপন করেন এবং সফল হন। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের কাছে জুবের আলী অনুকরণীয় দৃষ্টান্ত।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: উদ্যোক্তা ও শিল্পোদ্যোক্তা শব্দ দুটি সমার্থক কেন?উত্তর: উদ্যোগ হলো, কোনো ব্যক্তির প্রচেষ্টা। আর যিনি উদ্যোগ গ্রহণ করেন, তিনিই উদ্যোক্তা। যিনি কোনো শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন, তাকেই বলা হয় শিল্পোদ্যোক্তা বা উদ্যোক্তা।রিচার্ড ক্যানটিলনের মতে, ‘উদ্যোক্তা হলেন এমন একজন প্রতিনিধি, যিনি নির্দিষ্ট মূল্যে উৎপাদনের উপকরণগুলো ক্রয় করে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে বিক্রয়যোগ্য পণ্য উৎপাদন করেন, যার বিক্রয়মূল্যে অনিশ্চিত।’উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের ফলেই ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়। এ জন্য উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা শব্দটিকে একই অর্থে ব্যবহার করা হয়।প্রশ্ন: উদ্যোক্তা চ্যালেঞ্জিং কাজ করতে বিশেষ আনন্দ পান কেন?উত্তর: ব্যবসায় উদ্যোগ হচ্ছে একটি সৃষ্টিধর্মী কাজ। একজন উদ্যোক্তা হচ্ছেন মূলত একজন উদ্ভাবক, যিনি উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনীতিতে নতুন কিছু সংযোগ করেন। কিন্তু তার এ উদ্যোগ গ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি ব্যবসায় ঝুঁকি, আর্থিক ঝুঁকি—এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং মুনাফাযোগ্য সুযোগ গ্রহণ করেন। উদ্যোক্তাদের চ্যালেঞ্জ গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন পণ্য বা সেবার সৃষ্টি হয়। এতে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। এ জন্য উদ্যোক্তা চ্যালেঞ্জিং কাজ করতে বিশেষ আনন্দ পান।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ক্ষুদ্র ব্যবসায়-এর সুবিধা কী?উত্তর: নিজের সব দক্ষতা ব্যবহারের সুযোগ।প্রশ্ন: কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উৎস কী?উত্তর: মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থান।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা সচরাচর কী ধরনের অসুবিধা মোকাবিলা করেন? উত্তর: অর্থনৈতিক অসুবিধা।প্রশ্ন: জীবনধারণের জন্য একান্ত অপরিহার্য কী?উত্তর: অর্থ উপার্জন।প্রশ্ন: যেকোনো দেশে কর্মসংস্থানের প্রধান উৎস কী?উত্তর: সরকারি ও বেসরকারি উৎস।প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।