নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-২প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিচিতি বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝ?উত্তর: প্রযুক্তি হচ্ছে জ্ঞানের সমষ্টি, যার মাধ্যমে আমরা সহজে কাজ সম্পাদন করতে পারি। উচ্চারণ, টেকনিক, সমন্বিত জ্ঞান সবই প্রযুক্তির মধ্যে পড়ে। এটি ব্যবসায়ের উৎপাদন, বণ্টন, ক্রয়-বিক্রয়ের ওপর প্রভাব বিস্তার করে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের তারতম্যের কারণ কী?উত্তর: জলবায়ুর কারণে বিভিন্ন অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো অঞ্চলের মানুষের আচার-আচরণ, কাজের আগ্রহ এবং শিল্প-বাণিজ্যের কেন্দ্রীয়করণ, ধরন ও উন্নয়ন ওই অঞ্চলের জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়। জলবায়ুর বিভিন্নতার কারণে জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উপজীবিকার মধ্যেও তারতম্য ঘটে। ফলে ব্যবসা-বাণিজ্যের ধরন, কেন্দ্রীয়করণ ও উন্নয়ন বিভিন্ন রকম হয়। যেমন: বাংলাদেশের জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী বলে এ দেশে কৃষিভিত্তিক ব্যবসা-বাণিজ্যের আধিক্য দেখা যায়।প্রশ্ন: অপ্রাকৃতিক পরিবেশের একটি উপাদান ব্যাখ্যা করো।উত্তর: অপ্রাকৃতিক পরিবেশের একটি মূল্যবান উপকরণ হলো জনসংখ্যা। কোনো দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড তার জনসংখ্যার ওপর নির্ভরশীল। জনগোষ্ঠী উৎপাদন থেকে শুরু করে বণ্টন পর্যন্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে। সমাজে মানুষের একদিকে যেমন উৎপাদনের অন্যতম উপাদান শ্রম ও উদ্যোক্তার উৎস, তেমনি উৎপাদিত পণ্য বা সেবা ব্যবহারকারী ও ভোক্তা। জনশক্তিকে বাদ দিয়ে কোনো ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। তাই মানুষ একটি সম্পদও বটে।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে।প্রশ্ন: ব্যবসায় উদ্যোগ কী?উত্তর: একটি সংগঠন স্থাপনের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে।প্রশ্ন: উদ্যোক্তা কাকে বলে?উত্তর: একটি সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে।অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: ব্যবসায় সংগঠন কাকে বলে?উত্তর: একটি ব্যবসায় পরিচালনার সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে ব্যবসায় সংগঠন বলে। প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী?উত্তর: কমপক্ষে দুজন থেকে সর্বোচ্চ ৫০ জনের মধ্যে যেকোনো সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্র হয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠন করে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানি কী?উত্তর: কমপক্ষে সাতজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে সীমাবদ্ধ দায় ও চিরন্তন অস্তিত্বসম্পন্ন যে যৌথ ব্যবসায় সংগঠন গড়ে তোলে, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।