প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিটি বিষয়ে ভালো করে বুঝে ও জেনে পড়বে। নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখবে। বহুনির্বাচনি প্রশ্নোত্তরের জন্য প্রতিটি বিষয়ে খুঁটিনাটি জানবে। পাঠ্যবই ভালো করে পড়বে। পরীক্ষার সময় স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকবে। সময়মতো খাবার খাবে এবং প্রয়োজনীয় বিশ্রাম নেবে। বেশি রাত জেগে পড়াশোনা করবে না। পরীক্ষাকালীন ইন্টারনেট ও মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করবে না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে না। পরীক্ষার দিন দেরি করে কেন্দ্রে যাবে না। ভালো করে মনোযোগ দিয়ে উদ্দীপক পড়তে হবে। রচনামূলক অংশের উত্তরে সৃজনশীলতা থাকতে হবে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না। রাতে ঘুমানোর আগে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলমসহ আনুষঙ্গিক জিনিসপত্র গুছিয়ে রাখবে।
অধ্যক্ষ
খুলনা পাবলিক কলেজ, খুলনা