নিবন্ধন শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নিবন্ধন আগামীকাল রোববার সকাল ১০টা থেকে শুরু হবে। নিবন্ধন আগামী ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী। টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।