জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৭অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো।উত্তর: সব সংবিধানকে উত্তম সংবিধান বলা যায় না। কোনো সংবিধানকে উত্তম সংবিধান হতে হলে তার কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যেমন কোনো সংবিধানকে উত্তম সংবিধান হতে হলে সেটা অবশ্যই লিখিত ও সুষ্পষ্ট হতে হবে। এ সংবিধানকে সংক্ষিপ্ত হতে হবে এবং এ সংবিধান সংশোধনের দিক দিয়ে মাঝামাঝি অবস্থানে থাকবে।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়’—উক্তিটি কে করেছেন?উত্তর: অধ্যপক গেটেল। প্রশ্ন: নির্বাচিত প্রতিনিধিরা কীভাবে ক্ষমতা দখল করেন?উত্তর: নিয়মতান্ত্রিক পন্থায়।প্রশ্ন: গণতন্ত্রে কীভাবে প্রতিনিধি বাছাই করা হয়?উত্তর: নির্বাচনের মাধ্যমে।প্রশ্ন: গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কী?উত্তর: বিকল্প সরকারের। প্রশ্ন: নির্বাচকমণ্ডলী কারা?উত্তর: সকল ভোটার।প্রশ্ন: নির্বাচকমণ্ডলীর গুরুত্ব সম্পর্কে গেটেল কী বলেছেন?উত্তর: নির্বাচকমণ্ডলী সরকারের শক্তিশালী ও চুতুর্থ শাখা। প্রশ্ন: ‘জনমত হলো সমাজের বিভিন্ন মতের ক্রিয়া-প্রতিক্রিয়ার ফল’—উক্তিটি কার? উত্তর: জিন্সবার্গের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা করো।উত্তর: রাজনৈতিক দল দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কর্মসূচি প্রণয়ন করে। একই সঙ্গে জনমত গঠন করা, প্রার্থীর মনোনয়ন ও নির্বাচনী প্রচার, দলের মধ্যে ঐক্য সাধন এবং বিরোধী দলে থাকলে সরকারের গঠনমূলক সমালোচনা করাও রাজনৈতিক দলের কাজ। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে এই রাজনৈতিক দলই সরকার গঠন করে। প্রশ্ন: রাজনৈতিক দল কীভাবে জনমত গড়ে তোলে?উত্তর: আধুনিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দল বহুমুখী কাজ সম্পাদন করে। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো জনমত গড়ে তোলা। রাজনৈতিক দল তার কর্মসূচি ও মতামত প্রচারের মাধ্যমে দলের প্রতি জনসমর্থন বাড়াতে চেষ্টা করে। বিভিন্ন দলের বক্তব্য শুনে জনগণ সুষ্ঠু মতামত গঠন করতে পারে। প্রশ্ন: নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান উপায়—ব্যাখ্যা করো।উত্তর: নির্বাচন হলো প্রার্থী বাছাইয়ের কাজ। কোনো স্তরে প্রতিনিধি বাছাইয়ের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে নির্বাচন বলে। আধুনিককালে গণতন্ত্র টিকে আছে এই নির্বাচনের ওপর ভিত্তি করে। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে একজন ব্যক্তি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। প্রশ্ন: পরোক্ষ নির্বাচনের বৈশিষ্ট্য আলোচনা করো।উত্তর: পরোক্ষ নির্বাচনে আবেগ ও উত্তেজনা কম থাকে এবং রাজনৈতিক দলের অত্যধিক বাড়াবাড়ি থাকে না। তবে এ নির্বাচনে জনবিচ্ছিন্নতা পরিলক্ষিত হয়। রাজনৈতিক সচেতনতার অভাব এবং দুর্নীতির আশঙ্কা থাকে। দ্বিতীয় ভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৮৮৫ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল