বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৪গতকালের পরপ্রশ্ন: কোন দেশে অনুমোদন সূত্রে নাগরিক প্রেসিডেন্ট প্রার্থী হতে পারে না?উত্তর: যুক্তরাষ্ট্র।প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?উত্তর: এরিস্টটল।প্রশ্ন: ‘পিতামাতা যে দেশের নাগরিক, সন্তানও সে দেশের নাগরিক হবে।’—এটা কোন নীতির অন্তর্ভুক্ত?উত্তর: পৌরবিজ্ঞানের।প্রশ্ন: ‘অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল সুযোগ সুবিধা যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধনে সক্ষম হয় না।’—এটা কার উক্তি?উত্তর: অধ্যাপক লস্কি।প্রশ্ন: ‘জীবন বিকাশের জন্য স্বাস্থ্য ও শিক্ষা একান্ত প্রয়োজন।’—এটা কোন অধিকারের অন্তর্ভুক্ত?উত্তর: স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার।প্রশ্ন: ‘কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’— কে বলেছেন?উত্তর: এরিস্টটল।প্রশ্ন: রাষ্ট্র গঠনে অপরিহার্য উপাদান কী?উত্তর: জনসমষ্টি, নির্দিষ্ট ভূ-খণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।প্রশ্ন: ‘রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের একটি জনসমষ্টি।’ —সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: প্রেসিডেন্ট উড্রো উইলসন।প্রশ্ন: এরিস্টটলের মতে সর্বাপেক্ষা উত্তম সরকার ব্যবস্থা কী?উত্তর: গণতন্ত্র।প্রশ্ন: নির্বাচনের কাজ কী?উত্তর: প্রতিনিধি বাছাই করা।প্রশ্ন: নির্বাচনের উদ্দেশ্য কী?উত্তর: উপযুক্ত প্রতিনিধি বাছাই।প্রশ্ন: যখন নির্বাচকমণ্ডলী সরাসরি প্রতিনিধি নির্বাচন করে মধ্যবর্তী সংস্থা নির্বাচন করে তাকে কী বলা হয়?উত্তর: পরোক্ষ নির্বাচন।প্রশ্ন: রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কোন ধরনের শাসন ব্যবস্থায়?উত্তর: গণতান্ত্রিক।প্রশ্ন: রাষ্ট্রের শাসন ব্যবস্থার অপরিহার্য প্রতিষ্ঠান কী?উত্তর: রাজনৈতিক দল।প্রশ্ন: আধুনিক রাজনৈতিক কার্যাবলির মূল কেন্দ্রবিন্দু কী?উত্তর: রাজনৈতিক দল।প্রশ্ন: রাজনৈতিক দল কিসের মাধ্যমে শাসন ক্ষমতা দখল করে?উত্তর: নির্বাচনের।প্রশ্ন: সংসদে কারা গঠনমূলক সমালোচনা করে থাকে?উত্তর: বিরোধী দল।প্রশ্ন: ‘সার্বভৌম শাসকের আদেশই আইন’— কে বলেছেন?উত্তর: জন অস্টিন।প্রশ্ন: সমাজে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের জন্য সরকার যে সকল বিধি-বিধান চালু করে তাকে কী বলে?উত্তর: রাষ্ট্রীয় আইন।প্রশ্ন: বাংলাদেশ পরিচালনার চারটি মূলনীতি কিসে লিপিবদ্ধ? উত্তর: সংবিধান।প্রশ্ন: কোন সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়?উত্তর: দ্বাদশ।প্রশ্ন: বার্ষিক আয়-ব্যয়ের বাজেট প্রণয়ন ও পেশ করেন কে?উত্তর: অর্থমন্ত্রী।প্রশ্ন: রাষ্ট্রপতির অভিশংসন করে কে?উত্তর: জাতীয় সংসদ।প্রশ্ন: বাংলাদেশের সংবিধান প্রণীত ও গৃহীত হয় এবং কার্যকরী হয় কবে থেকে?উত্তর: ১৯৭২ সালের ৪ নভেম্বর এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কিরূপ?উত্তর: দুষ্পরিবর্তনীয়।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি?উত্তর: ১১টি।প্রশ্ন: ‘সর্বশক্তিমান আল্লাহ তায়ালার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস।’ —এ উক্তিটি কী?উত্তর: বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি।প্রশ্ন: দেশে কে জরুরি অবস্থা জারি করতে পারেন?উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: কার নেতৃত্বের ওপর রাষ্ট্রের কর্মকাণ্ড ও উন্নয়ন নির্ভরশীল?উত্তর: প্রধানমন্ত্রী।প্রশ্ন: জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নিযুক্ত করেন কে?উত্তর: সংসদ সদস্যগণ।প্রশ্ন: বাংলাদেশের আইন প্রণয়নের ক্ষমতা কার ওপর ন্যস্ত?উত্তর: জাতীয় সংসদ।প্রশ্ন: বাংলাদেশে জাতীয় সংসদের কতজন সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন?উত্তর: ৩০০ জন।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কাল কত বছর?উত্তর: পাঁচ বছর।প্রশ্ন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: অ্যাডভোকেট হিসেবে কত বছরের অভিজ্ঞ প্রার্থীকে সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত করা হয়?উত্তর: ১০ বছর।প্রশ্ন: বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?উত্তর: সুপ্রিম কোর্ট ও অধঃস্তন আদালতসমূহ।প্রশ্ন: প্রধান বিচারপতির পরামর্শক্রমে কে বিচারপতি নিয়োগ করেন?উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে কে থাকেন?উত্তর: সচিব।প্রশ্ন: সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সবার ওপরে রয়েছেন কে?উত্তর: মন্ত্রী।প্রশ্ন: অধিদপ্তরের দায়িত্বে কে থাকেন?উত্তর: মহাপরিচালক।প্রশ্ন: বাংলাদেশে সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে আছেন কে?উত্তর: সহকারী সচিব।প্রশ্ন: জেলার শাসন ব্যবস্থার সর্বোচ্চ কর্মকর্তা কে?উত্তর: জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার।প্রশ্ন: উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসের সদস্য?উত্তর: বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল