নিশ্চিন্তে পরীক্ষা দেবে সফলতা আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি তোমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই শরীর সুস্থ রেখে স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাবে। পাঠ্যবই ভালো করে রিভিশন দেবে। যখন যা পড়বে, অবশ্যই বুঝে বুঝে পড়বে। বিভিন্ন বিষয়বস্তু মনে রাখার কৌশল আয়ত্ত করতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হলে পুরো বিষয়বস্তুর স্পষ্ট ধারণা থাকতে হবে।

বহুনির্বাচনি পরীক্ষার উত্তর দেওয়ার সময় তাড়াহুড়ো করবে না। প্রশ্ন ভালো করে বুঝে পড়বে। বৃত্ত ঘষামাজা বা কাটাকাটি করার সুযোগ নেই। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সময় উদ্দীপক ভালো করে বুঝে পড়তে হবে। উত্তর হতে হবে স্পষ্ট ও গোছালো। অপ্রাসঙ্গিক বিষয় যেন উত্তরে না আসে, সেদিকে খেয়াল রাখবে। মনে রাখবে, অপ্রাসঙ্গিক উত্তর পরীক্ষকের মনে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। রিভিশন দেওয়ার জন্য কিছু সময় বরাদ্দ রাখবে। নিশ্চিন্তে পরীক্ষা দাও। তোমাদের সফলতা আসবেই।

আজাহার উদ্দিন আহমেদ

প্রধান শিক্ষক

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা