জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে জীববিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৭অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: শ্রেণীবিন্যাসকরণ বলতে কী বোঝো?উত্তর: জীবের বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক বিন্যাসপদ্ধতিই হলো শ্রেণীবিন্যাসকরণ। পৃথিবীতে অসংখ্য ছোট-বড়, বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এদের প্রতিটির সম্পর্কে পৃথকভাবে জানা কারও একার পক্ষে সম্ভবপর নয়। এ জন্য জীবদের, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদের পারস্পরিক সম্পর্ক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন দল বা স্তর বা ধাপে পর্যায়ক্রমে সাজানো হয়। জীবজগৎকে এই ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাসকরণ বলে।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্ন:১. হলোজোয়িক পুষ্টি কী?উত্তর: অ্যামিবার পুষ্টিপ্রক্রিয়াকে বলা হয় হলোজোয়িক পুষ্টি।২. প্লাজমাসল কী?উত্তর: অ্যান্ডোপ্লাজমের অংশ।৩. কোন প্রক্রিয়ায় ‘ফুড কাপ’ তৈরি হয়?উত্তর: সারকামফ্লুয়েন্স।৪. গলজি বডির কাজ কী?উত্তর: ক্ষরণ ও রেবনের কাজ করে।৫. পরজীবিত্ব কাকে বলে?উত্তর: পোষক ও পরজীবীর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, তাকে বলা হয় পরজীবিত্ব।৬. র্যাবডিটিফর্ম লার্ভা কী?উত্তর: গোলক্রিমির প্রাথমিক লার্ভা পর্যায়কে বলা হয় র্যাবডিটিফর্ম লার্ভা।৭. প্যারোটিড গ্রন্থির কাজ কী?উত্তর: বিষাক্ত পদার্থ নিঃসরণ৮. জাইগোট কী? উত্তর: নিষিক্ত ডিম্বাণু৯. ন্যুপসিয়াল প্যাড কখন সৃষ্টি হয়?উত্তর: প্রজনন ঋতুতে১০. ব্যাঙের চার পায়ে মোট কয়টি আঙুল থাকে?উত্তর: ১৮টি।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: অ্যামিবয়েড চলন বলতে কী বোঝো?উত্তর: চলনের সময় অ্যামিবা প্রয়োজনমতো দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষণপদ সৃষ্টি করে এবং পুনরায় দেহের মধ্যে বিলীন হয়ে যায়। ক্ষণপদ সৃষ্টি করে অ্যামিবার এই বিশেষ ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলে।প্রশ্ন: স্পোরুলেশন বলতে কী বোঝো?উত্তর: প্রাণীবিজ্ঞানী টেলরের মতে, প্রতিকূল পরিবেশে অ্যামিবা সিস্ট গঠন বা আবরণীবদ্ধ হয় এবং এর ভেতর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য স্পোর সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় স্পোরুলেশন।প্রশ্ন: পরজীবী বলতে কী বোঝো?উত্তর: যেসব জীব অন্য জীবের ভেতরে বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের ওপর নির্ভর করে, তাকে পরজীবী বলে। যেমন- গোলক্রিমি একটি পরজীবী।প্রশ্ন: করোটিক স্নায়ু বলতে কী বোঝো?উত্তর: ব্যাঙের মস্তিষ্ক থেকে ১০ জোড়া স্নায়ু বের হয়ে দেহের প্রান্তীয় অঞ্চলগুলোয় যায়। এই স্নায়ুগুলোকে করোটিক স্নায়ু বলে। এগুলোর কোনোটি দেহের বাইরে থেকে ভেতরের দিকে অনুভূতি বহন করে আনে আবার কোনোটি দেহের ভেতর থেকে নির্দেশ বা আজ্ঞা বহন করে সুনির্দিষ্ট অঙ্গে নিয়ে যায়। আবার কোনোটি আজ্ঞা ও অনুভূতি বহন—উভয় কাজই করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল