গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-৪প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হবে।মোলার আয়তন: 1 মোল পরিমাণ বস্তুর আয়তনকে সেই বস্তুর মোলার আয়তন বলা হয়।অ্যাভোগেড্রোর সূত্র থেকে প্রাপ্ত তিনটি অনুসিদ্ধান্ত হচ্ছে:১. নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া সব মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণুক।২. যেকোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ।৩. একই তাপমাত্রা ও চাপে সব গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার।প্রতীক: কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলা হয়। কোনো কোনো মৌলের প্রতীক এক অক্ষরে লেখা হয়। সে ক্ষেত্রে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হয়। অন্যান্য মৌলের প্রতীক দুই অক্ষরে লেখা হয়। সে ক্ষেত্রে প্রথম অক্ষর ইংরেজিতে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষর ইংরেজিতে ছোট হাতের হয়। বিভিন্ন মৌলের প্রতীক আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট করা।সংকেত: কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত প্রকাশকে বস্তুর আণবিক সংকেত বা শুধু সংকেত বলা হয়।সংযুতি: কোনো যৌগের সংযুতি বলতে তাতে বিদ্যমান মৌলগুলো কী অনুপাতে আছে, তা বোঝায়। সাধারণত ভর হিসেবে কোনো মৌলের পরিমাণ শতকরা কত ভাগ, তা প্রকাশ করা হয়।স্থূল সংকেত: কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের পরমাণুগুলোর সংখ্যা যে ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা অনুপাতে আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে যৌগের স্থূল সংকেত বলা হয়। স্থূল সংকেত থেকে অণুতে কোনো মৌলের প্রকৃত সংখ্যা জানা যায় না। কিন্তু আণবিক সংকেত থেকে জানা যায়।যোজনী: কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য মৌলের যতসংখ্যক পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়।পরিবর্তনশীল যোজনী: যে মৌলের একাধিক যোজনী বিদ্যমান, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়।সক্রিয় যোজনী: কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় থাকে, সেই যোজনীকে সেই যৌগে সেই মৌলের সক্রিয় যোজনী বলা হয়।সুপ্ত যোজনী: কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোনো যৌগে মৌলটির সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল