নিয়মিত অনুশীলন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজসুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয় এই বিষয়ে পর্যাপ্ত অনুশীলন করলেই এ+ পাওয়া যাবে। প্রথম বিভাগ: এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে তোমাকে বিভিন্ন চাঁদা-সংক্রান্ত বিষয়, মনিহারি-সংক্রান্ত এবং উদ্বৃত্তপত্রের প্রতি খেয়াল রাখতে হবে। শেয়ার ইস্যুর ক্ষেত্রে অধিহার, অবহার এবং বকেয়া তলব ও অগ্রিম তলবের হিসাব ভালোভাবে বুঝতে হবে। বাজেয়াপ্ত ও পূর্ণ বিলির জাবেদাগুলো মনে রাখবে।দ্বিতীয় বিভাগ: এই বিভাগে অংশীদারি কারবারের সমন্বিত মূলধনের অঙ্ক ও মুনাফা প্রতিশ্রুতির অঙ্কগুলো ভালোভাবে করবে এবং মূলধনের সুদ, উত্তোলনের সুদ মুনাফার অংশ মূলধন বণ্টন, ঋণের সুদের পরিগণনা বা টীকা দিতে হবে। এই অঙ্কে অবচয় হিসাবে অবচয়ের হার নির্ণয় এই নতুন সম্পত্তি ক্রয়ের আলোকে স্থির কিস্তি ও ক্রমহ্রাসমান জেরপদ্ধতি ভালোভাবে শিখবে এবং খতিয়ানগুলো সুন্দরভাবে উপস্থাপন করলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে।তৃতীয় বিভাগ: এই বিভাগে তোমাকে বেতন ও মজুরি বিবরণী ভালোভাবে করতে হবে। অর্থাৎ মোট উপার্জন বাঁ দিকের ছকে এবং মোট কর্তন ডান দিকের ছকে উপস্থাপন করে নিট বেতন নির্ণয় করতে হবে। এ ক্ষেত্রে তোমাকে মজুরি নির্ণয়ের ক্ষেত্রে কর্মহার পদ্ধতি এবং এককপ্রতি উৎপাদন এবং এককপ্রতি শ্রমহার নির্ণয় করতে হবে। উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে দরপত্রের অংশগুলো ভালোভাবে করবে।বাধ্যতামূলক অংশ:অনুপাত বিশ্লেষণ: এখানে তোমাকে সূত্রের সাহায্যে পাঁচটি অনুপাত বিশ্লেষণ করতে হবে। তার মধ্যে চলতি অনুপাত, তারল্য অনুপাত, মজুত আবর্তন অনুপাত, মোটলাভ অনুপাত, নিটলাভ অনুপাত, মালিকানা মোট সম্পত্তি অনুপাত ও দায়-মালিকানা অনুপাত গুরুত্বপূর্ণ।কোম্পানির চূড়ান্ত হিসাব: এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে তোমাকে বিভিন্ন সমন্বয় বিবেচনা করে ক্রয়-বিক্রয় হিসাব লাভ-ক্ষতি হিসাব এবং লাভ-ক্ষতি আবণ্টন হিসাব ও উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হবে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সমন্বয়গুলো হলো সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অব্যবহূত মনিহারি বিনা মূল্যে পণ্য বিতরণ বিলম্বিত বিজ্ঞাপন বা অবলোপনকৃত বিজ্ঞাপন দেনাদারের ওপর মোট অনাদায়ি পাওনার পরিমাণ নির্ণয় এবং অনাদায়ি দেনা সঞ্চিতি আর হ্রাস বা বৃদ্ধি, আয়কর সঞ্চিতি সংরক্ষণ, ভবিষ্যৎ তহবিল সম্পর্কে ধারণা, মূলধনের ওপর লভ্যাংশ বা শেয়ারপ্রতি লভ্যাংশ নির্ণয়, সুনামকে শেয়ার অধিহার দ্বারা অবলোপন ভবিষ্যৎ যেকোনো সঞ্চিতি বা তহবিল স্থানান্তর-সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।