নিয়মিত অনুশীলন করলেই বেশি নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক পাঁচকান্দি ডিগ্রি কলেজ, নরসিংদীগণিত দ্বিতীয় পত্রে ভালো ফল অর্জন করা খুবই সহজ, এ জন্য নিচের বিষয়গুলোর গুরুত্ব দেওয়া প্রয়োজন।ফাংশন, লিমিট, মূল নিয়ম: লিমিটের সমস্যাগুলো প্রায়ই অনির্ণেয় আকারে থাকে, যেকোনো পদ্ধতিতে নির্ণেয় আকারে এনে তারপর মান বসাতে হয়।অন্তরীকরণ: অন্তরীকরণের বেলায় যে ফাংশন দেওয়া থাকে তাকে y ধরে অন্তরীকরণ করা ভালো। জটিল ফাংশনের ক্ষেত্রে উভয় পক্ষে ‘ln’ নিয়ে অতি সহজেই অন্তরীকরণ করা যায়।পর্যায়ক্রমিক ম্যাকলরিন, স্পর্শক, গুরু বা লঘুমান: পর্যায়ক্রমিক অন্তরীকরণের বেলায় হুবহু প্রমাণ করবে। ম্যাকলরিনের ধারা বিস্তৃতির জন্য কমপক্ষে প্রথম তিনটি পদ বের করতে হয়।সমাকলন : Indefinite সমাকলনের শেষে একটি ধ্রুবক ‘C’ বসাতে হয় কিন্তু Definite Integral এর বেলায় তা লাগে না। কিন্তু Definite Integral এর চলক পরিবর্তন করলে অবশ্যই Limitও পরিবর্তন করতে হবে। সমাধানের শেষে আবার ওই সমাকলনই ফিরে আসে।নির্দিষ্ট যোগজের প্রয়োগ: এ অধ্যায়ে গুটিকয়েক অঙ্ক তবে একটু বড় হয়। প্রতিটি অঙ্কের জন্য চিত্র প্রযোজ্য ।বলবিদ্যা: একটু জোর দিয়ে পড়লে বলবিদ্যার সব থিউরি বা প্রমাণ কমন পড়ে এবং চিত্রগুলো নিখুঁত হওয়া চাই কারণ এর জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকে। থিউরি এর statement-এ পুরোপুরি বইয়ের ভাষা ব্যবহার করা ভালো। আবার অঙ্কগুলো অনেকটা বর্ণনামূলক হওয়ায় চিত্র ছাড়া সমাধান সম্ভব নয়।বিচ্ছিন্ন গণিত: লিনিয়ার প্রোগ্রামিং-জাতীয় সমস্যায় চিত্রটি নিখুঁত হওয়া প্রয়োজন, সম্ভাব্য অঞ্চলটি ভালোভাবে চিহ্নিত করে এর প্রতিটি কৌণিক বিন্দু পরীক্ষা করে অপটিমাইজেশন করতে হয়। সম্ভাব্যতা অধ্যায়ে সাধারণত একটি উপপাদ্য ও অঙ্ক থাকে। তাই দুই-তিনটি উপপাদ্য ভালো করে পড়ে অঙ্কের জন্য অল্প প্রস্তুতি নিলে চলে। কম্পিউটার অধ্যায় সহজ, সাধারণত এখান থেকে তিন ধরনের প্রশ্ন থাকে। প্রথমত, কম্পিউটারের ব্যবহারসম্পর্কিত; দ্বিতীয়ত, এলগরিদম ফ্লোচার্ট সম্পর্কিত এবং তৃতীয়ত, দ্বিমিক থেকে দশমিকে ও দশমিক থেকে দ্বিমিকে প্রকাশ করে উত্তরের সত্যতা যাচাই, কম্পিউটার-এর যোগ, বিয়োগ, গুণ, ভাগসম্পর্কিত প্রশ্ন। এখান থেকে সহজেই একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়।