প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠ্য বইয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। বারবার পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে অনুশীলন করতে হবে। যে বিষয়টি বা যে অধ্যায়টি এখন তোমার বোঝার ক্ষেত্রে সমস্যা আছে তা স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে গিয়ে বুঝে নিতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পারার লক্ষ্যে টেস্ট পেপারের প্রতিটি প্রশ্ন অনুশীলন করতে হবে। তাহলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। অযথা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করবে না। নিয়মিত রুটিন করে প্রতিটি বিষয় পড়তে হবে। সংবাদপত্রে দেওয়া পড়াশোনার পাতাটি প্রতিদিন সময় করে পড়লে তা পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হবে।