নেত্রকোনা জেলা পরিষদ বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থ বছরে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার স্থায়ী বাসিন্দা এবং ২০১০ সালে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কৃতিত্ত্বের সাথে পাশ করা ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি প্রদান করবে নেত্রকোনা জেলা পরিষদ। এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্র জেলা পরিষদ অফিস থেকে সরাসরি বিনামূল্যে সংগ্রহ করা যাবে। তাছাড়াও আবেদনপত্র জেলা পরিষদের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা যাবে। ওয়েব সাইটের ঠিকানা- www.zpnetrakona.com শিক্ষার্থীরা নিজে হাতে আবেদনপত্র পূরণ করবেন এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে পূরণ করে জেলা পরিষদ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষার্থীরা তাদের সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র, ১ কপি ছবি, মুক্তিযোদ্ধা সনদ (যদি থাকে) তা সত্যায়িত করে জমা দিতে হবে। শিক্ষার্থী যদি প্রতিবন্ধী হন তবে তার প্রমাণপত্র জমা দিতে হবে। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি-তে নূন্যতম জিপিএ ৫ থাকতে হবে। আর শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেন তবে তাদের ক্ষেত্রে জিপিএ ৩ থাকলেই আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত তথ্য জেলাপরিষদ অফিস বা তাদের নিজস্ব ওয়েব সাইট (উপরে উল্লিখিত) থেকে পাওয়া যাবে।