নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
২০১২ সালের স্নাতক চতুর্থ বর্ষ ও ২০১৩ সালের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে যথাক্রমে ১১ ও ২১ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info অথবা www.nu.edu.bd)-এ পাওয়া যাবে।

সাউথইস্ট ইউনিভার্সিটি
সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ৯ আগস্ট অনুষ্ঠিত হয় ‘মিট দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি জায়ান্টস’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেলো ইলেক্ট্রনিক প্রকল্প প্রদশনী। এই আয়োজনে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেক্ট্রেসিটি ডিটেক্টর, রেইন এলার্ম সার্কিট, ডিটিএমএফ ডিকোডার, ট্রাফিক লাইট প্রজেক্ট, ফ্রিজ ডোর এলার্ম, লাইট সুইচিং ইত্যাদি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগ চালু হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। নতুন সেমিস্টার থেকে এই বিভাগে শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শুরু হবে। বিস্তারিত জানা যাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (www.northsouth.edu) ওয়েবসাইটে।

শাবিপ্রবি, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গণিত সমিতির ৪র্থ গেমস অ্যান্ড ডিবেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২০-৩০ আগস্ট।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
কুয়েটে হয়ে গেল ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার। আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), জাইকা ও বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের আয়োজনে ১২ আগস্ট কুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সেমিনার। সেমিনারে কি-নোট উপস্থাপন করেন আইটিইইর প্রকল্প পরিচালক এস কে আমজাদ হোসেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট’ ও ‘অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে ১১ আগস্ট রুয়েটে অনুষ্ঠিত হলো বিজ্ঞান অলিম্পিয়াড। অলিম্পিয়াডে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেন। আয়োজনে আরও ছিল সেমিনার ও আট ইঞ্চি টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা।
—মীম ত্বাসীন