নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া সরকারের শিক্ষাবৃত্তি
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চশিক্ষার জন্য আবেদন আহ্বান করেছে রুশ সরকার। পূর্ণকালীন শিক্ষাবৃত্তিসহ রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০১৫। বৃত্তি ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে: রুশ সাংস্কৃতিক কেন্দ্র, ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, ধানমন্ডি, ঢাকা। মুঠোফোন: ০১৮১৭২৯৪৫৯৫

ইউআইইউতে সমাবর্তন
২৪ মার্চ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিস্তারিত: <http://goo.gl/P4xeM1>

জেন্ডারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
২৭ থেকে ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জেন্ডার, ডাইভার্সিটি ও ডেভেলপমেন্টবিয়ষক এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। বিস্তারিত: http://goo.gl/nT3m58