নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শুরু হয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস জানান, এখন চতুর্থ ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে। যোগাযোগ: ফোন: ০১৭৬৬৬৬৩৫৫৭-৮ www.sub.edu.bd

উদ্যোক্তা কর্মশালা
২৪ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে উদ্যোক্তাদের জন্য কর্মশালার আয়োজন করেছে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’। যোগাযোগ: ০১৭৭০২৯৫১৬৮, ফেসবুক: goo.gl/2X8CP6>