নোটিশ বোর্ড
বিইউএফটি বিজনেস ক্লাব
২০ এপ্রিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিজনেস স্টাডিজ বিভাগ আয়োজিত ‘বিইউএফটি বিজনেস ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে মূল আলোচক হিসেবে ছিলেন শফিউল ইসলাম এবং মূল বক্তা ছিলেন সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপাচার্য সৈয়দ মাসুদ হোসেন।
আইনবিষয়ক বক্তৃতা
১৭ এপ্রিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগ আইনবিষয়ক বিশেষ বক্তৃতার আয়োজন করে। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেন, ‘ভালো আইনজীবী হতে হলে নিয়মিত পড়াশোনা ও আইন সম্পর্কে ওয়াকিবহাল থাকার কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, স্টেট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম, উপাচার্য ইফতেখার গনি চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ইকরাম-উদ-দৌলা উপস্থিত ছিলেন।
ইউডায় প্রদর্শনী
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগ আয়োজন করেছে এক বিশেষ চিত্রপ্রদর্শনীর। ইউডা চারুকলা গ্যালারিতে ২২ এপ্রিল রাঙামাটি সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় প্রদর্শনীর উদ্বোধন করেন। রাঙামাটির সাজেক ভ্রমণে শিক্ষার্থীদের তুলিতে আঁকা ছবির প্রদর্শনী চলবে আগামী ৭ মে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ইউডা চারুকলা বিভাগের ২৬তম ব্যাচের ৩০ জন শিক্ষার্থী গত ১৪ মার্চ রাঙামাটির সাজেকে সাত দিনব্যাপী ‘অবজারভেশন অব নেচার অ্যান্ড স্টাডি’ শীর্ষক শিক্ষাসফর সম্পন্ন করেন।
শিক্ষার্থীরা কখনো এঁকেছেন পাহাড়, মেঘের লুকোচুরি, পাহাড়ি আঁকাবাঁকা পথ ও ওপর থেকে দেখা পাহাড়িদের টিলাঘর।
দলের সঙ্গে ছিলেন বিভাগের চেয়ারপারসন শাহজাহান আহমেদ, সহকারী কোর্স শিক্ষক আলাউদ্দিন আহমেদ ও মো. পারভেজ।