নোটিশ বোর্ড
বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞানে ডিপ্লোমা
ক্রীড়াবিজ্ঞানের ওপর ১০ মাস মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা ভর্তি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি। ডিপ্লোমার বিষয়গুলো হচ্ছে: এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিকস ও সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং। আবেদনের শেষ তারিখ ১৫ জুন।
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন। বিকেএসপির ক্রীড়াবিজ্ঞানের স্নাতকোত্তর ডিপ্লোমা কার্যক্রম পরিচালিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিকেএসপির www.bksp-bd.org ওয়েবসাইটে।
আউটসোর্সিং কর্মশালা
আগামী ৫-৬ জুন প্রথম আলো জবস ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং’ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে www.prothom-alojobs.com ওয়েবসাইটে ও ০১৬৭৮৬৬০৮১৯-২০ নম্বরে।