নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাবি ত্রয়োদশের বার্ষিক পুনর্মিলনী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বার্ষিক পুনর্মিলনী-২০১৫ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া চত্বরে। পুনর্মিলনীতে অংশ নিতে হলে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর: ০১৭১১৫৬৩৩৭৯, ০১৭১১৭৮৭৪১৫

চুয়েটের সমাবর্তন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অংশ নিতে ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। নিয়মাবলি, নিবন্ধন ফিসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: (http://www.cuet.ac.bd/convocation2015)।

আইইএলটিএস শিক্ষাবৃত্তি
উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করতে আইইএলটিএস শিক্ষাবৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল। নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। বিস্তারিত: britishcouncil.org.bd

যুক্তরাষ্ট্রে প্রোফেশনাল ফেলো প্রোগ্রাম
ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের প্রোফেশনাল ফেলো প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর। বিস্তারিত: goo.gl/KWHd1K