নোয়াখালী সরকারি কলেজ ২০তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০তম স্থান লাভ করেছে। কলেজটি থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৯ দশমিক ৯৪ শতাংশ। এবারও জেলার একমাত্র ব্যক্তি উদ্যোগে পরিচালিত কলেজ ‘নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ’ পাসের হারের দিক থেকে সাফল্য দেখিয়েছে। কলেজটির গড় পাসের হার শতকরা ৯৬ দশমিক ১৫ শতাংশ। নোয়াখালী সরকারি কলেজ থেকে এবার এক হাজার ৩৯৬ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন।