নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের শূন্য আসনে ভর্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভূক্ত ‘ক’ ইউনিটের আসন পূরণের জন্য অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের সাক্ষাত্কার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে শুধুমাত্র মনোবিজ্ঞান বিভাগে মনোনয়ন দেওয়া হবে। প্রশাসন জানায়, ‘ক’ ইউনিটের মনোবিজ্ঞান বিভাগের শূন্য আসন পূরণের জন্য ২৩ মার্চ মেধাক্রম ৩৬০১ থেকে ৩৮৫০ এবং পরদিন ৩৮৫১ থেকে ৪১০০ পর্যন্তদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের ডীন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শূন্য আসন পূরণ হওয়া মাত্রই সাক্ষাত্কার গ্রহণ শেষ হবে। এছাড়া চলতি শিক্ষাবর্ষের সব ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় অনুমতিপ্রাপ্তদের রেজিস্ট্রার কার্যালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহে যোগাযোগ করে ২২ মার্চে মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।