নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটিতে ফুটবল প্রতিযোগিতা

গ্রিন ইউনিভার্সিটিতে ১৮ আগস্ট আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে আইন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তড়িৎ ও তড়িৎপ্রকৌশল বিভাগ।
ইউএপিতে বর্ষপূর্তি উৎসব
২১ ও ২২ আগস্ট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয় তড়িৎ ও তড়িৎপ্রকৌশল বিভাগের ১০ বছর পূর্তি উৎসব।

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ
সৃজনশীল প্রশ্ন তৈরি নিয়ে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট দিনব্যাপী ওয়ার্কশপ আয়োজন করা হয়। ১৭টি বিভিন্ন কলেজের শিক্ষকদের জন্য আয়োজন করা হয় এই ওয়ার্কশপ। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রব।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বইমেলা
২৫-২৭ আগস্ট প্রথমা প্রকাশনের আয়োজনে চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী।

আইইউবিতে সেমিনার
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ২৪ আগস্ট কিনোট পেপার উপস্থাপনের এক অনুষ্ঠান আয়োজিত হয়। তিন দিনব্যাপী সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলেম ভন শেনডেল।

এসইএইউতে সেমিনার
সাউথইস্ট এশিয়া বিশ্ববিদ্যালয়ের (এসইএইউ) গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২৩ আগস্ট ‘ব্যবসার জন্য কেস রাইটিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

চুয়েটে সেমিনার
১৯ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয় ‘টানেলিং ইন আরবান এরিয়াজ’ নামক সেমিনার।

সিকৃবিতে কোর্সের উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১৮ আগস্ট বীজ-প্রযুক্তি বিষয়ে তিন মাসব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত www.nu.edu.bd/admissions ও www.nubd.info