নোটিশ বোর্ড
প্রথম আলো জবসে ক্যারিয়ার ক্লিনিক
২৯ সেপ্টেম্বর শিক্ষার্থীর ও চাকরিপ্রার্থীদের জন্য ফ্রি ক্যারিয়ার ক্লিনিকের আয়োজন করেছে প্রথম আলো জবস। বিস্তারিত জানা যাবে www.prothom-alojobs.com এবং ০১৬৭৮৬৬০৮২০ নম্বরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার–কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর হিউম্যান রাইটস স্ট্যাডিজ চতুর্থ বার্ষিক মানবাধিকার বিষয়ে কর্মশালার আয়োজন করেছে। নাম নিবন্ধন করা যাবে chrs-bd.org ঠিকানায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্মশালা
আগামী ১ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসচেতনতা উপলক্ষে রাগ নিয়ন্ত্রণের ওপর এক ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে।
এনএসইউতে অলিম্পিয়াড
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ২৪ সেপ্টেম্বর ন্যাশনাল অলিম্পিয়াড ইন সফটওয়্যার ইনোভেশন আয়োজন করা হয়।
ইস্ট ওয়েস্টে কর্মশালা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার-বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।
ইউল্যাবে স্কিলস ফর লাইফ
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘স্কিলস ফর লাইফ ২০১৪’ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়েছে ২০ সেপ্টেম্বর।
ইউআইইউতে কনফারেন্স
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ২৭ সেপ্টেম্বর কম্পিউটার প্রোগ্রামিং ভাষা জাভা স্ক্রিপ্টের ওপর এক কনফারেন্স অনুষ্ঠিত হয়।