নোটিশ বোর্ড
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত কমিশনের ওয়েবসাইটে ww.bpsc.gov.bd।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫ম সমাবর্তন ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে নিবন্ধনের শেষ সময় ১৫ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সমাবর্তনের ফরম সংগ্রহ করা যাবে। বিস্তারিত: juniv.edu
বিএসএমএমইউতে সমাবর্তন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০১৫ সালের সমাবর্তনের জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি। বিস্তারিত: bsmmu.edu.bd
লিডিং বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
গত ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয় আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায়।
আশা বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী
গত ২৬ ডিসেম্বর ইউনিভার্সিটির প্রাক্তনীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে পরের ২৩ ব্যাচের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।