নোটিশ বোর্ড
ডানমুনের নিবন্ধন চলছে
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (ডানমুন) শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২১ থেকে ২৪ ডিসেম্বর। সম্মেলনে অংশ নিতে আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩০ নভেম্বর পর্যন্ত। নিবন্ধন: http://dunmun.com/?q=delegate
ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার সম্মেলন
শুধু যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল ক্যারিয়ার সম্মেলন আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে ২১ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আবেদন: http://bit.ly/bccareersummit15
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থী এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরীক্ষায় পিএইচডি, এমফিল, এমডি, এমএস, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিজিও, ডি-আর্থ, ডিএলও, ডিসিও, ডিসিএইচ, ডিএ, ডি-কার্ড, ডিডিভি (চিকিৎসাবিজ্ঞান), বিএসসি ইন নার্সিং ডিগ্রি অর্জনকারীদের সনদ ও চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হবে।
সমার্তনে অংশ নিতে অনলাইন বা সরাসরি আবেদন করা যাবে ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) ছাড়াও মুঠোফোনে (০১৮১৪২০২০১৭, ০১৮১৫৬২০৪১১, ০১৭১৬১২৫৭২০) জানা যাবে।