নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী রোববার শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়—A (এ) গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৩৪১ থেকে ৪৯০ পর্যন্ত এবং B (বি) গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬১ থেকে ৮০ পর্যন্ত প্রার্থীদের ৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে রিপোর্ট করতে হবে। এ ক্ষেত্রে শুধু আসন খালি থাকা সাপেক্ষে প্রার্থীদের ভর্তি করা হবে। এ ছাড়া B (বি) গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার রোল ৩০৫৬৯ এবং ৩০০৫৬ এবং উপজাতি কোটার অপেক্ষমাণ তালিকার রোল ৩০৬৪৬ ধারী প্রার্থীদের ভর্তি করা হবে। ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের—১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেটের মূল কপি এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি, ২. দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ৩. নাগরিকত্ব সার্টিফিকেটের কপি, ৪. মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের মা-বাবার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত কপি, ৫. উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি-ভিত্তিক প্রত্যয়নপত্রের মূল কপি ও সত্যায়িত কপি এবং ৬. প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি-চার্জ বাবদ B (বি) গ্রুপের জন্য প্রায় ১৫ হাজার ৬২০ টাকা এবং A (এ) গ্রুপের জন্য প্রায় ২১ হাজার টাকা নগদ জমা দেওয়ার জন্য সঙ্গে নিয়ে আসতে হবে।বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, www.nstu.edu.bd—এ ঠিকানায় পাওয়া যাবে।