সঠিক উত্তর লেখো অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো। অধ্যায়-২ ১৬. সুনাগরিক হিসেবে আমাদের জীবনকে গড়ে উঠতে কোনটি সাহায্য করে?ক. বিদ্যালয় খ. হাসপাতাল গ. অফিস ঘ. বাসস্থান১৭. এলাকার পার্ক আমাদের কী ধরনের সম্পদ?ক. ব্যক্তিগত সম্পদ খ. সামাজিক সম্পদ গ. পারিবারিক সম্পদ ঘ. আন্তর্জাতিক সম্পদ১৮. নদীর প্লাবন জমির কী করে?ক. উর্বরতা বাড়ায় খ. উর্বরতা নষ্ট করে গ. মাটির গুণাগুণ নষ্ট করে ঘ. মাটি নষ্ট করে দেয় ১৯. কোনটি রাষ্ট্রীয় সম্পদ?ক. কারখানা খ. বড়ির আসবাবপত্র গ. বাড়ির গাছপালা ঘ. বাংলা একাডেমী২০. রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কী?ক. রক্ষণাবেক্ষণ করা খ. অপব্যবহার করা গ. ধ্বংস করা ঘ. অবহেলা করা।অধ্যায়-৩১. পরিবারে বাস করতে হলে কী করতে হয়?ক. পরিবারের নিয়ম-কানুন মেনে চলতে হয় খ. পরিবারের সবার সঙ্গে সদাচরণ করতে হয় গ. পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করতে হয় ঘ. ওপরের সব কটি২. সদাচরণ কী?ক. সময়ের কাজ সময়ে করা খ. সদা সত্য কথা বলা গ. সবার সঙ্গে ভালো আচরণ করা ঘ. ওপরের কোনোটিই নয়৩. সমাজের কাজের জন্য আমরা কোনটি গড়ে তুলি?ক. পাঠাগার খ. ব্যায়ামাগার গ. ফুটবল ক্লাব ঘ. সব কটি৪. আমাদের সবার দায়িত্ব কী?ক. গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা খ. সবার সঙ্গে ঝগড়া-বিবাদ করাগ. ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা ঘ. শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা ৫. ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্ব এত বেশি কেন?ক. ধর্মীয় আচার-অনুষ্ঠান চরিত্র গঠনে সাহায্য করে খ. ধর্মীয় আচার-অনুষ্ঠান নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করেগ. ধর্মীয় আচার-অনুষ্ঠান সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে ঘ. ওপরের সব কটি৬. ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি কোনটি?ক. একতা খ. সংঘবদ্ধতা গ. সহযোগিতা ঘ. সব কটি৭. নিচের কোনটি সামাজিক মূল্যবোধ?ক. সময়ের কাজ সময়ে করা খ. গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা গ. ঝগড়া-বিবাদ করা ঘ. কটু কথা বলা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-২: ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক। অধ্যায়-৩: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক।