নড়াইল জেলা পরিষদ বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা পরিষদ নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তি পেতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ২০০৯ সালে এসএসসি, এইচএসসি অথবা অনার্স পাস করেছেন এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৫ নিয়ে পাস করেছেন আর ব্যাচেলর পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫, মানবিক থেকে জিপিএ ৪.৫ এবং বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৮৮ পেয়েছেন। এসব যোগ্যতা পূরণের পর যেসব প্রার্থী বাংলাদেশে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাঁরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এসব শর্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থী, শারীরিকভাবে প্রতিবন্ধী, ক্রিয়াবিদ, সংগীতশিল্পী যাঁরা জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন তাঁদের জন্য। আবেদনপত্র নড়াইল জেলা পরিষদের অফিস অথবা সাব ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী ২০ এপ্রিল ২০১০ তারিখের মধ্যে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ একই স্থানে জমা দিতে হবে। আরও বিস্তারিত জানতে—মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ, নড়াইল। কৃষ্ণ কুমার সাহা