নড়াইল জেলার বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলা পরিষদ ২০০৯-২০১০ সালে নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা, গরিব/মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দেবে। যোগ্যতা: যারা ২০০৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ (বিজ্ঞানে জিপিএ-৫ এবং মানবিক ও বাণিজ্যে জিপিএ-৪.৫) এবং স্নাতক পর্যায়ে (বিজ্ঞানে জিপিএ-৫, মানবিকে ৪.৫ এবং বাণিজ্যে ৪.৮৮) তাদেরকে বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগীতশিল্পীর ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য। বৃত্তির আবেদনপত্র ও শর্তাবলি বিনা মূল্যে নড়াইল জেলা পরিষদ কার্যালয় অথবা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বা প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যেতে পারে। ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নড়াইল।